‘খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে কাজ করছে বিজিবি’

‘খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে কাজ করছে বিজিবি’
Advertisement
Advertisement

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাজ করছে বলে জানিয়েছেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

তিনি বলেন, ‘খাগড়াছড়ি ও গুইমারায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে বিজিবি বেসামরিক প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। উদ্ভুত পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, এজন্য ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ‘

সোমবার বিকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

মো. আব্দুল মোত্তাকিম বলেন, ‘দ্রুত পদক্ষেপ নেওয়ায় কেউ বড় ধরনের নাশকতার সুযোগ পায়নি। সেনাবাহিনী, অন্যান্য বাহিনী ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

পাহাড়ি-বাঙালিদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতাও কামনা করেন।

আরও পড়ুন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিজিবির কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি ও আশপাশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ প্রত্যাহার করা হলেও ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।’

এ ছাড়া তিনি আরও বলেন, সীমান্তে কঠোর নজরদারি চালানো হচ্ছে যাতে ওপাশ থেকে অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে। পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, সহকারি পরিচালক মো. হাসানুজ্জামান ও ইউছুপ আলী উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার রাতে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-সহিংসতাকে কেন্দ্র করে রোববার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ‍ও ছয়জন নিখোঁজ এবং বহু ঘরবাড়ি ও সম্পত্তি পুড়িয়ে দেওয়ার দাবি করে জুম্ম ছাত্র-জনতা।

সোমবার জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধিদল নির্দিষ্ট আট দফা নিয়ে খাগড়াছড়ি সিভিল প্রশাসনের সঙ্গে আলোচনায় এ দাবি করে সংগঠনটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad