কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত  

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত  
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুমিল্লা নগরীর মগবাড়ি চৌমুহনী এলাকায় অটোরিকশার ধাক্কায় একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার কুমিল্লা আদালতের উত্তর দিকের মগবাড়ি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম রেজাউল কবীর বুলবুল (৫৮)। তিনি কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মগবাড়ি এলাকার ব্যবসায়ী ও পুরাতন চৌধুরীপাড়ার এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, মগবাড়ি এলাকায় রেজাউল কবীরের একটি কনফেকশনারি দোকান আছে। বৃহস্পতিবার সকালে তিনি সাইকেলে করে কিছু মালামাল নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। দোকানের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা রেজাউলকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ‘নগরীতে দীর্ঘদিন ধরে অটোরিকশার আগ্রাসন চলছে। কোনো নিয়ম-নীতি কেউ মানছে না।’

এর আগে মহাবিদ্যালয়ের এক সহকর্মী ও কয়েকজন শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এগুলো ঠেকাতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad