কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম মামুনুর রশীদ (৩৪)। তার বাবার নাম শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে এসেছিল। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
মো. ফারুক আরও জানান, মৃত শহিদুল হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তবে কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারারক্ষীদের দেওয়া তথ্য অনুযায়ী তার হাজতি নম্বর ৪৪৯৪৬/২৫।


