দুর্নীতি মামলায় এক্সিম ব্যাংকের সাবেক এমডি কারাগারে

দুর্নীতি মামলায় এক্সিম ব্যাংকের সাবেক এমডি কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৮৫৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ।

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

অপরদিকে, তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার জাহান রুমি আসামির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের একটি টিম মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেন।

গত ১৭ আগস্ট ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণ অনুমোদন করে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর