ময়মনসিংহে হত্যা মামলায় পুলিশসহ ৩ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে হত্যা মামলায় পুলিশসহ ৩ জনের মৃত্যুদণ্ড
ছবি: প্রতীকী
Advertisement
Advertisement

ময়মনসিংহে পৃথক দুইটি হত্যা মামলায় পুলিশ সদস্য ও তার স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন অর রশিদ এ আদেশ দেন।

২০১৪ সালে পুলিশের সঙ্গে অপর এক পুলিশের স্ত্রীর পরকিয়ার জেরে পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় পুলিশ সদস্য ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক হারুন অর রশিদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–ঝালকাঠি জেলার নলছিটি থানার ভবানীপুর এলাকার বাসিন্দা কনষ্টেবল মোহাম্মদ আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালে পুলিশ সদস্য আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অপর পুলিশ সদস্য সাইফুল ইসলাম। ময়মনসিংহের কাঁচিঝুলি এলাকায় হাতেনাতে ধরা পড়েন সাইফুল ও নাসরিন। এ ঘটনার জেরে সাইফুল ইসলামকে খুন করেন ওই দম্পতি। পরে তার মরদেহ বস্তায় করে গুম করতে গিয়ে নগরীর টাউন হল মোড়ে পুলিশের হাতে আটক হন তারা।

ঘটনার পর নিহত সাইফুলের মা মুলেদা বেগম কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তার স্ত্রী নাসরিন নেলীসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত ও শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন অর রশিদ।

অন্যদিকে, ২০২২ সালে তারাকান্দা থানায় প্রতারণা করে স্বর্ণ চুরির ঘটনায় কুলছুম (৫৮) হত্যা মামলায় রুবেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ড এবং অন্য আসামি দ্বীন ইসলামকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক জয়নাব বেগম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর