কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার
ছবি: ডিএমপির সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর আদাবর থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রাকিব মাহমুদ (২০), আব্দুর রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মো. বিজয় (২০)।

আদাবর থানা সূত্রে জানা যায়, আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা জড়ো হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad