গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে তিন মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এর মধ্যে আছে আশুলিয়ায় মনিরুজ্জামান হত্যা, মিরপুরে সাগর হত্যা ও আশুলিয়ায় আরেকটি হত্যাচেষ্টা মামলা।
২০২৫ সালের ১৭ মে মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়। ওই বছরের ১২ মে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন মমতাজ। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।


