চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
সোমবার দুপুরে গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করে পুলিশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গ্রেপ্তার সুমন পাটোয়ারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব দক্ষিণ থানা পুলিশ। এর আগে, রোববার রাতে রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওসির দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন ফোর্স নিয়ে ডিএমপির হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে রোববার রাতে সুমনকে গ্রেপ্তার করেন। উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার আরব আলী পাটোয়ারীর ছেলে সুমন হত্যাকাণ্ডের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুমন পাটোয়ারী মতলব পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তার নিজস্ব একটি কিশোর গ্যাং বাহিনী রয়েছে। সুমনের বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এই হত্যা মামলার প্রধান আসামি সুমনের মা ও স্ত্রীকে গত ৪ জুন গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad