এনসিপির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা বিকালে

এনসিপির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা বিকালে
Advertisement
Advertisement

দেশের রাজনীতির মাঠে যুক্ত হতে যাচ্ছে নতুন জোট। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী দলগুলো মিলে গঠন করতে যাচ্ছে এই জোট, যার নেতৃত্বে থাকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।‌

রোববার বিকাল ৪টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ করার কথা রয়েছে।

এনসিপি ছাড়া জোটের অন্য দুটি দল হচ্ছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।‌

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু টাইমস অব বাংলাদেশকে বলেন,‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষায়  ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে আজ বিকালে ডিআরইউ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হবে।’

আরও পড়ুন

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনও বিষয়টি নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে এ জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা থাকলেও অজ্ঞত কারণে পিছিয়ে যায়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad