আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান
আহতদের চিকিৎসা ব্যবস্থা দেখতে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান। ছবি: বিমানবাহিনীর ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার (২২ জুলাই) তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন।

বিমানবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আহতদের চিকিৎসা ব্যবস্থা দেখতে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান।

তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন

সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীও হতাহত পরিবারের পাশে সর্বাত্মকভাবে নিয়োজিত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বিমানবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার, চিকিৎসা সহায়তা ও পরবর্তী সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আহতদের দ্রুত ও মানসম্পন্ন সুচিকিৎসা নিশ্চিত করতে বিমান বাহিনী একটি জরুরি সমন্বয় সেল চালু করেছে, যা ২৪ ঘন্টা আহতদের রক্তদান করাসহ প্রয়োজনীয় অন্যান্য যেকোন ধরণের সহায়তা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad