অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী আটক

অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী আটক
রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠান থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠান থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি মিলনায়তনে অনুষ্ঠানস্থল থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, ‘আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হবে।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ জানান, ‘এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরবর্তীতে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।’

এর আগে, ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

আরও পড়ুন

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘দল-মতের সব মুক্তিযোদ্ধাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছিলেন, তবে কামাল হোসেন সাহেব আসেননি।’

‘এরপর ২০-২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে। তবে তারা কারও গায়ে হাত দেয়নি,’ বলেন তিনি।

এ ঘটনায় পুলিশে খবর দেওয়া হলে এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কিছু যুবক অনুষ্ঠানস্থলে এসে লতিফ সিদ্দিকী ও অন্যান্যদের অবরুদ্ধ করে রাখে এবং মিলনায়তনে প্রবেশে বাধা দেয়। ঘটনাস্থলে একটি ভাঙা টেবিল দেখা যায়, যেখানে কিছু লোক হৈচৈ করতে দেখা গেছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad