Author: ফাহাদ ইফতেখার

দেশের কারাগারগুলোতে কারাবন্দীদের মৃত্যুর ঘটনা ক্রমাগত বাড়ছে। গাদাগাদি সেল, তীব্র চিকিৎসা সংকট, অ্যাম্বুলেন্সের অভাব আর নির্যাতনের নানা অভিযোগ–সব মিলিয়ে কারাবাস এখন বন্দীদের জন্য এক নির্মম বাস্তবতা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ১৮৫ জন বন্দীর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা দেশের কারাগারগুলোর ভেতরের নাজুক পরিস্থিতি নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। একেবারে সাম্প্রতিক ঘটনা হিসেবে, গত বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা যান মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির। ২০২৪ সালের ১৮ অক্টোবর গ্রেপ্তারের পর তিনি দুবার জামিন পেলেও কারাগারের ফটক থেকে বারবার নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছিল। এর মাত্র দুই সপ্তাহ আগে চট্টগ্রাম কারাগারে…

Read More