Author: আব্দুল্লাহ অপু

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার সময় মাটিতে পড়ে থাকা এক তরুণকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। এরপর জনমনে দেখা দেয় প্রশ্ন— কে এই তরুণ? কীভাবে তিনি আহত বা নিহত হন? কী তার অপরাধ? টাইমস অব বাংলাদেশের সরেজমিন  অনুসন্ধানে জানা গেছে, ওই তরুণের নাম  রমজান কাজী (১৭), পেশায় টাইলস মিস্ত্রির সহকারী। ১৬ জুলাই সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন রমজান। গোপালগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসার কাছে বঙ্গবন্ধু সড়কে তার রক্তের দাগ এখনও দৃশ্যমান। এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বিকেল চারটার দিকে আমরা তাকে টেনে নিয়ে যেতে দেখি, কিন্তু ভয়ে পালিয়ে যাওয়ায় কোথায় নিয়ে…

Read More