গত এক সপ্তাহে তৃণমূল পর্যায়ের ৬০ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। একই সময় নতুন করে বহিষ্কার হয়েছেন ২৫ জন। আগামী সংসদ নির্বাচনের আগেই কোন্দল-দ্বন্দ্ব মিটিয়ে সাংগঠনিক অবস্থা ঠিক রাখতে এমন ব্যবস্থা নিচ্ছে দলটি। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর দখল-চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মনোনয়ন প্রত্যাশা নিয়ে সংঘাতের কারণে প্রায় ৭ হাজার নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাদের অনেকের আবেদনে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে। অন্যদিকে, দলীয় প্রার্থী ঘোষণার পর যারা এর প্রতিবাদে সংঘাত-সংঘর্ষের পথে গেছেন, তাদের অনেককে বহিষ্কার করা হচ্ছে। দলের দেওয়া মনোনয়নের প্রতিবাদে সহিংস প্রতিবাদ করে সর্বশেষ বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বিএনপির পাঁচ…
Author: মোশাররফ হোসেন বাবলু
জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজন ইস্যুতে আলোচনায় বসার জন্য জামায়াতে ইসলামীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটি বলছে, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের—এতে রাজনৈতিক দলের আলোচনার প্রয়োজন নেই। এই অবস্থায় সনদ ও গণভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সংসদের আগে গণভোটের দাবিতে রাজপথে নেমেছে জামায়াত ও তাদের সমমনা ৭টি দল। অন্যদিকে গণভোট নিয়ে জামায়াতের এই দাবিকে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দলগুলোকে এক সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ…
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্দেহ-শঙ্কা আপাতত কেটে গেছে। বিএনপি ২৩৭টি আসনে তাদের মনোনয়ন ঘোষণার পর রাজনৈতিক দলগুলো নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। সারা দেশে এখন জোরে বইছে ভোটের হাওয়া। বিশ্লেষকদের মতে, নির্বাচন নিয়ে শঙ্কা দূর করতে নেপথ্যের কোনো শক্তির পরামর্শেই বিএনপি এবার আগেভাগে মনোনয়ন ঘোষণা করেছে। দেশের নির্বাচনী ইতিহাসে বিএনপি বা এর মত বড় দলগুলো নির্বাচনী তফসিল ঘোষণার পরে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে। সাধারণত এই তালিকা প্রকাশ হয় মনোনয়নপত্র জমাদানের দুই-এক দিন আগে। এবারই সেই ধারাবাহিকতার বিপরীতে গিয়ে তফসিল ঘোসণার সম্ভাব্য সময়ের চেয়ে এক মাসেরও বেশি আগে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর কোনো কারণ জানানো হয়নি।…
‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণভোট’ ইস্যুতে একটি ‘সম্মানজনক সমাধানের’ খোঁজ করছে বিএনপি। দলটি যেকোনো পরিস্থিতিতেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনে আরও ছাড় দিতে প্রস্তুত রয়েছে। জুলাই সনদ ও গণভোট নিয়ে কমিশনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করলেও বিএনপি এখনই আন্দোলনে যেতে চায় না। দলটির আশঙ্কা, মাঠের পরিস্থিতি উত্তপ্ত হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। বিএনপি চায় অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে আসুক। বিএনপি সূত্রমতে, যদি সরকার সংলাপের উদ্যোগ নেয়, দলটির পক্ষ থেকে ‘সম্মানজনক সমাধানে’ বিএনপির আপত্তি থাকবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাইমস অব বাংলাদেশ-কে বলেন, ‘সংকট আমাদের কারণে তৈরি হয়নি, তবু আমরা সমাধান…
সরকারের কাছে জমা পড়া জুলাই সনদ মেনে নিতে না পারলেও এ নিয়ে কঠোর অবস্থানে যেতে পারছে না বিএনপি। দলটির অনেক নেতাই ক্ষোভ প্রকাশ করে বলছেন, এই সনদ বিএনপির বিপক্ষে এবং জামাত ও এনসিপির পক্ষে গেছে। এমনকি সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। তবে ক্ষোভ থাকলেও এখনই সরকারের বিরুদ্ধে কঠোর কোনো কর্মসূচিতে যেতে চান না বিএনপির শীর্ষ নেতারা। শেষ পর্যন্ত সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কী সিদ্ধান্ত নেয় কিংবা সরকার কী বক্তব্য দেয়, তা দেখেই পরবর্তী করণীয় ঠিক করা হবে। বিএনপির শীর্ষ নেতারা এরই মধ্যে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছেন। সবশেষ মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের নীতিনির্ধারনী ফোরাম…
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন পদ্ধতি নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বাদানুবাদ চলছে তখন বিএনপি ভাবতে বসেছে কোন আসনে কাকে প্রার্থী ঘোষণা করা যেতে পারে। জামায়াত বা এনসিপির সঙ্গে লড়াই নয় বরং এ মুহূর্তে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একক প্রার্থী বাছাই। প্রতিটি আসনে দলের একাধিক যোগ্য প্রার্থী থাকায় কাকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হবে তা চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছেন শীর্ষ নেতারা। দলের ভেতরে থাকা কোন্দল, মনোনয়ন না দিলে বিদ্রোহী হওয়ার শঙ্কা এবং সমমনা দলগুলোকে আসন ছেড়ে দেওয়ার বিষয়গুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দীর্ঘ ১৯ বছর বিএনপি রাষ্ট্রক্ষমতার…
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তাদের অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বুলেটপ্রুফ মিনিবাস ও স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দুই নেতার জন্য বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ যানবাহন আমদানির এই প্রক্রিয়া সম্প্রতি শুরু করেছে বিএনপি। এসব গাড়িতে থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশ্রামের ব্যবস্থাও। বিএনপির সূত্রে জানা যায়, সরকারের অনুমতি পাওয়ার পর এসব গাড়ি আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ডিজাইনের গাড়ির জন্য অনুমোদন দিয়েছে। বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চাইলে তাকে সারাদেশে সফরের…
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সারাদেশে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় এনে তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন শীর্ষ নেতারা। সম্ভাব্য প্রার্থীদের দেওয়া হচ্ছে দিক নির্দেশনাও। বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন, আগামী অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে প্রাথমিক চূড়ান্ত প্রার্থী তালিকা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এসব সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হচ্ছে। নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার মধ্যেই অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বিএনপি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা। এদিকে, আওয়ামী লীগের বিরুদ্ধে গত ১৭…
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের এক সাক্ষাৎকারে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের পারফর্মেন্স, আগামি সংসদ নির্বাচন ও নির্বাচন নিয়ে সংশয়, মব ভায়লেন্স, তার দলের রাজনৈতিক অবস্থান এবং আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্কের বিষয়ে কথা বলেছেন। জিএম কাদেরের মতে, বিগত শেখ হাসিনার সরকারের পথেই হাঁটছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তবে তিনি বলেন, ‘তবে পার্থক্য শুধু একটি—শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছিলেন, আর এ সরকার মুক্তিযুদ্ধকে মুছে ফেলে একই বৈষম্য তৈরি করছে।’ তার দাবি, ‘শেখ হাসিনার স্টাইলে নির্বাচন হলে জামায়াতে ইসলামী জয়ী হবে; তবে তারা স্থিতিশীল হবে না।’ তিনি বলেন, ‘রাজনৈতিক শুন্যতায় জামায়াত-শিবিরের উত্থান ঘটেছে।’ রাজধানীর উত্তরার বাসভবনে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎকার নিয়েছেন টাইমস…
জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের দূরত্ব বাড়ছে। এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনের ওপরও পড়তে পারে দেশের রাজনৈতিক অঙ্গনে আশঙ্কা তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা চলমান থাকলেও ইসলামী দলগুলোর রাজপথে আন্দোলনের ঘোষণা বিএনপিকে উদ্বিগ্ন করেছে। দলটি মনে করছে, সনদ বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। এ আন্দোলনকে নির্বাচন বানচালের পরিকল্পনা হিসেবেও দেখছে বিএনপি। এই আন্দোলনের লক্ষ্য আসলে কী, তা নিয়ে বিএনপির অনেক নেতাই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারা বলছেন, অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐকমত্য কমিশন, নাকি বিএনপি এই আন্দোলনের লক্ষ্যবস্তু? আলোচনার মধ্যে…

