মাদক কারবারিকে ধরতে বিশ্বকাপের মাসকট সাজল পেরুর পুলিশ

মাদক কারবারিকে ধরতে বিশ্বকাপের মাসকট সাজল পেরুর পুলিশ
মাসকটের পোশাক পরা পুলিশ কর্মকর্তারা একটি গেট ভেঙে ভেতরে ঢুকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। ছবি: এক্স
Advertisement
Advertisement

মাদকবিরোধী অভিযান চালাতে পেরুর পুলিশ বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করেছেন। গত বুধবার দেশটির রাজধানী লিমায় এই ঘটনাটি ঘটে। কোনো সন্দেহ না জাগিয়ে অপরাধীর একদম কাছে পৌঁছাতে পুলিশ এই কৌশল নেয়।

পুলিশের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে এই অভিযানের দৃশ্য দেখা যায়। সেখানে বিশ্বকাপের মাসকট ‘ক্লাচ’ ও ‘মেপল’-এর পোশাক পরা পুলিশ সদস্যরা একটি গেট ভেঙে ভেতরে ঢুকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছেন।

অভিযান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমের সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ‘বিশ্বকাপ মোড: পিচিচির পতনের মধ্য দিয়ে অভিযান শেষ।’

এই অভিযানে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে বেশ কিছু সাদা পাউডারের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেডি আলকানতারা ওব্রেগন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছিলেন, প্রধান সন্দেহভাজন ব্যক্তি একজন কট্টর ফুটবল ভক্ত এবং বিশ্বকাপ উন্মাদনায় মজে আছেন।

আরও পড়ুন

গ্রিন স্কোয়াডের প্রধান বলেন, ‘লক্ষ্যবস্তু ফুটবলপ্রেমী হওয়ায় কর্মীরা বিশ্বকাপের মাসকটের ছদ্মবেশ ধারণ করেন। এর ফলে ছদ্মবেশী পুলিশ সদস্যরা কোনো রকমের বাধা বা সন্দেহ ছাড়াই সরাসরি অপরাধীর আস্তানার কাছাকাছি চলে যেতে সক্ষম হন।’

পেরুর পুলিশের এমন অভিনব উপায়ে অভিযান চালানোর ঘটনা এটি প্রথম নয়। এর আগেও লিমার পুলিশ অপরাধী ধরতে নানা সময়ে বিভিন্ন আকর্ষণীয় ও নজরকাড়া পোশাক ব্যবহার করে।

২০২৫ সালের ভালোবাসা দিবসে লিমায় আরেকটি মাদক মামলার তদন্তে এক পুলিশ কর্মকর্তা কচ্ছপের আকৃতির ব্যাকপ্যাক পিঠে ঝুলিয়ে ‘ক্যাপিব্যারা’ সেজে একজনকে গ্রেপ্তার করেছিলেন। এর আগের বিভিন্ন অভিযানে কর্মকর্তাদের মার্ভেল সুপারহিরোদের রূপও ধারণ করতে দেখা গেছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০টি দলের মধ্যে নবম স্থান অর্জন করায় পেরু এই বছরের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। বিশ্ব ফুটবল মঞ্চে দলটিকে সবশেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের বিশ্বকাপে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad