শেরপুর-৩: বড় ব্যবধানে জয়ী বিএনপির মাহমুদুল হক

শেরপুর-৩: বড় ব্যবধানে জয়ী বিএনপির মাহমুদুল হক
মাহমুদুল হক রুবেল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

বিপুল ভোটের ব্যবধানে এই জয়ে রুবেলের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনী এলাকা শ্রীবরদী ও ঝিনাইগাতীর বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয় চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad