লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে ১০ দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বাজারে বাহারের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি থাকা দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কাপড় দোকান, মুদিদোকান, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাহারের দোকানে  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর