নির্বাচনে জিতলে ফরিদপুর বিভাগ করা হবে: তারেক রহমান

নির্বাচনে জিতলে ফরিদপুর বিভাগ করা হবে: তারেক রহমান
বুধবার ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদপুরের বড় সমস্যাগুলোর একটি নদীভাঙন, এবং বিএনপি ক্ষমতায় গেলে এ সমস্যা মোকাবিলায় বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

তিনি পানির সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফরিদপুর অঞ্চলের মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

তারেক রহমান বলেন, জনগণের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দাবি করেন, ওই দল ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করলেও জনগণের ওপর তাদের আস্থা ও বিশ্বাস নেই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মেয়েদের নিয়ে ওই দলের শীর্ষ নেতার করা মন্তব্য অত্যন্ত নোংরা, যা থেকে তাদের মানসিকতা স্পষ্ট হয়। একাত্তরে তাদের ভূমিকার কথাও মানুষ ভুলে যায়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রশ্ন তুলে ধরে তারেক রহমান বলেন, যারা কথায় এক আর কাজে আরেক, এবং যারা নিজের দেশের মা-বোনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। অনৈতিকভাবে যারা রাজনীতি শুরু করেছে, তারা সৎ শাসন দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, তার দল ক্ষমতায় এলে জনগণের শাসন কায়েম করা হবে এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি দেশ গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই রাজনীতি করছে বলে তিনি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad