সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের মতবিনিময়

সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের মতবিনিময়
খুলনায় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের মতবিনিময় সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনায় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মাঠে কর্মরত সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাত করেন সেনা বাহিনী প্রধান। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে আয়োজিত এ সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। এছাড়া পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এদিন খুলনায় সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাবাহিনী প্রধান।

এ সময় যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি খুলনা বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর