৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি: বাসস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার পরীক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী নাজমুস সাকিব এ রিট করেন।

তবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে।

এর আগে, গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয় এবং ৩১ ডিসেম্বর শেষ হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর