পোস্টাল ব্যালটের প্রতীক নিয়ে ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গেজেটের ক্রমানুসারে পোস্টাল ব্যালটে প্রতীক দেওয়া হয়েছে।
পোস্টাল ব্যালটে উদ্দেশ্য প্রণোদিতভাবে দাঁড়িপাল্লাকে উপরে রেখে ধানের শীষ প্রতীক ভাঁজের নিচে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি পোস্টাল ব্যালটে পরিবর্তন আনতে বলেছে। বিষয়টি নজরে আনলে ইসি সচিব বলেন, এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নিবেন সেটাই হবে।
ব্যালটে পরিবর্তন করা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। কমিশনই এব্যাপারে সিদ্ধান্ত নেবে।
পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস কোন প্রক্রিয়ায় করা হয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে, সেভাবেই ঠিক করা হয়েছে।


