ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেতারা।
মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে হাইকমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং রাজনৈতিক অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চাবিকাঠি। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যত গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।
তবে এনসিপির পক্ষ থেকে এ বৈঠকের বিষয়ে এখনো কোনোকিছু জানানো হয়নি।


