তুরস্ক থেকে ১৭ হাজার শটগান কিনছে বাংলাদেশ

তুরস্ক থেকে ১৭ হাজার শটগান কিনছে বাংলাদেশ
Advertisement
Advertisement

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার ৫০টি টুয়েলভ বোরের শটগান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি শটগানের দাম পড়বে ১৪৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২০ হাজার ৮৯৩ টাকা।

সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক সভায় মঙ্গলবার এই প্রস্তাব অনুমোদন করা হয়।

মন্ত্রণালয়ের একটি সূত্র টাইমস অব বাংলাদেশকে জানিয়েছে, চলমান ২০২৫-২৬ অর্থবছরে ১৭ হাজার ৫০টি টুয়েলভ বোরের শটগান কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকা। ব্যাংক ঋণের মাধ্যমে এই অর্থায়ন করা হতে পারে।

এর আগে গত ৯ নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য এসব অস্ত্র সংগ্রহের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করে।

আরও পড়ুন

শটগান সরাসরি কেনার জন্য দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। সব প্রক্রিয়া শেষে এবং দরদাতাদের সঙ্গে আলোচনার পর সর্বনিম্ন দরদাতা হিসেবে তুরস্কের ‘বে গালাতাল’ নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ কোটি ৬২ লাখ ২৭ হাজার ৬৯৬ টাকায় ১৭ হাজার ৫০টি টুয়েলভ বোরের শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সংগ্রহের প্রস্তাবটি জমা দেয়।

কমিটি বিষয়টি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সকল বিধিমালা অনুসরণ করে শটগান কেনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad