সাভার মহাসড়কে বাসে আগুন

সাভার মহাসড়কে বাসে আগুন
সাভার মহাসড়কে বাসে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে বাসটিতে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেন, ‘শনিবার রাত ৩ টা ৪৪ মিনিটের দিকে আমরা আগুনের খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহত না হলেও, আগুনে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা।’

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, রাতে বাসটি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে দাঁড় করানো ছিল। রাতে এক দল দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সাভার মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad