জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, টিজার প্রকাশ
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

শুরু হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে একটি টিজার প্রকাশের মাধ্যমে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের ক্যাম্পেইন শুরু করল অন্তর্বর্তী সরকার।

৪৮ সেকেন্ডের ওই টিজারে ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে’ অংশ নিতে সকলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী শাসনামলে গুমের শিকার ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) খান সুবায়েল বিন রফিক।

খান সুবায়েল বিন রফিক
খান সুবায়েল বিন রফিক। ছবি: ভিডিও থেকে নেওয়া

টিজারের শুরুতেই ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ‘উস্কানিমূলক’ বক্তব্য দিতে দেখা যায়। যেখানে তিনি বলেন, ‘আমি ভারতে গিয়ে যেটি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। সে জন্য যা যা করার ভারত সরকারকে সে বিষয়ে অনুরোধ করেছি।’

ফ্যাসিস্ট আওয়ামী ক্ষমতার উৎসকে প্রতিরোধের আহ্বান জানিয়ে এরপরই জাতীয় সংসদ ভবনের সামনে দেখা যায় খান সুবায়েল বিন রফিককে। তিনি বলেন, ‘সেইসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬- দেশের চাবি, আপনার হাতে। আপনার ভোট আপনি দিয়ে নির্ধারণ করুণ, কেমন বাংলাদেশ দেখতে চান।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad