জামালপুরে মৃত্যর পর ৩ দিনে ৫ শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে মৃত্যর পর ৩ দিনে ৫ শিশুর মরদেহ উদ্ধার
মাদারগঞ্জে ঝিনাই নদীর তীরে উৎসুক জনতার ভীড়। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যুর পর তিনদিনে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার ঝিনাই নদী থেকে সর্বশেষ বৈশাখী আক্তার (৮) নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশ মিটার দক্ষিণে নিখোঁজ বৈশাখীর মরদেহ ভেসে উঠে।

বৈশাখী চর ভাটিয়ানি কাইজের বাড়ী এলাকার আবুল হোসেনের মেয়ে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার বিকালে মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ীর ঘাটে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশু নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে নদী থেকে ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হোসেন (৮), সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে শিশু পলি আক্তার ও আবু হোসেন ভাইবোন।

আরও পড়ুন

পরদিন শনিবার দুপুরে ওই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তারের (৮) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিন সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ বৈশাখীর সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। পরে রোববার সকালে নিখোঁজ বৈশাখীর মরদেহ ভেসে ওঠে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ জানান, স্থানীয় একটি স্কুল মাঠে  ফুটবল খেলা শেষে তারা গোসল করতে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ডিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন আরও দুই শিশু।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad