৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক ৩৯ নাগরিক ঢাকায়। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো আরও ৩৯ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো এসব বাংলাদেশির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বার্তায় জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানে করে ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে বিমানবন্দরে পৌঁছেছেন ৩৯ জন।

আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কঠোর অবস্থানের কারণে গত কয়েক বছর ধরেই নিয়মিত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

সূত্র আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতি মাসে কয়েকজন নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad