গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চমতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে এ আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার তালহা বিন জসীম।

তিনি বলেন, ‘খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে, সকাল ১০টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে মোট ১১টি ইউনিট সেখানে যোগ দেয়।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। আগুন নিয়ন্ত্রণে কাজ এখনো চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad