ধানখেত থেকে হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল কৃষকের

ধানখেত থেকে হাতি তাড়াতে গিয়ে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে ধানখেত থেকে বন্যহাতি তাড়াতে গিয়ে আব্দুর রশিদ ওরফে খুইল্যা মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধানখেতে বন্যহাতির দল চলে এলে সেগুলো তাড়াতে যান আব্দুর রশিদ। এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

স্বজনদের বরাত দিয়ে জসিম উদ্দিন সিকদার জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন আব্দুর রশিদ ও তার শ্যালক। এ সময় পাশের বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে আসে। হাতিগুলো তাড়াতে গেলে আক্রমণের শিকার হন আব্দুর রশিদ। তার শ্যালক দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও আব্দুর রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad