নিজ বাড়ির ছাদে রক্তাক্ত কৃষকের মরদেহ, হত্যার অভিযোগ

নিজ বাড়ির ছাদে রক্তাক্ত কৃষকের মরদেহ, হত্যার অভিযোগ
রাজশাহীর ম্যাপ
Advertisement
Advertisement

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলতে পারছেন না।

ওসি বলেন, কারা, কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad