১৫ দিন আগে বিয়ে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ইতালি প্রবাসী

১৫ দিন আগে বিয়ে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ইতালি প্রবাসী
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু। ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামের এক ইতালি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের একমাত্র ছেলে। কেবল ১৫ দিন আগে তার বিয়ে হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তানভীর মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। তিনি ঢাকা-বরিশাল মহাসড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা ওই ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে দেশে ফেরেন এবং মাত্র ১৫ দিন আগে পারিবারিকভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হন। নতুন জীবনের রঙিন স্বপ্ন দেখার কথা থাকলেও সেই আনন্দ ম্লান হয়ে গেছে এক নিমিষেই। তার আকস্মিক এই প্রয়াণে পরিবারে চলছে শোকের মাতম; স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad