হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ ছাড়া নতুন করে ১ হাজার ৩০৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ অক্টোবরের দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫০৭ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৮, সিলেট বিভাগে ১৩০, খুলনা বিভাগে ১১০, ময়মনসিংহ বিভাগে ৯৩, বরিশাল বিভাগে ১৪৩, রাজশাহী বিভাগে ২৩ এবং রংপুর বিভাগে ২২ জন শনাক্ত হয়েছেন।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন খুলনা বিভাগের, একজন ঢাকা বিভাগের এবং একজন কুষ্টিয়া জেলার বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad