পদ্মায় জেলের জালে ২৪ কেজির বাঘাইড়

পদ্মায় জেলের জালে ২৪ কেজির বাঘাইড়
বাঘাইর মাছ হাতে জেলে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার সকালে ঝিটকা বাজারে মাছটি বিক্রি হয়।

এর আগে শুক্রবার রাতে মালুচি এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে সকাল ৯টার দিকে মাছ ব্যবসায়ী তাপস হালদার মাছটি ঝিটকা বাজারে নিয়ে আসেন। বড় আকৃতির বাঘাইড়টি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। তাপস হালদার বলেন, মালুচি এলাকার পদ্মা নদী থেকে স্থানীয় জেলেদের কাছ থেকে তিনি মাছটি কিনে ঝিটকা বাজারে নিয়ে আসেন। পরে বাজারের ব্যবসায়ী মোন্নাফসহ কয়েকজনের কাছে ভাগে মাছটি বিক্রি করেন।

স্থানীয়রা জানিয়েছেন, পদ্মা নদীতে এ ধরনের বড় বাঘাইড় এখন আগের তুলনায় কম দেখা যায়। মাছটি বাজারে ওঠার খবর ছড়িয়ে পড়লে ক্রেতা ও উৎসুক মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়।

হরিরামপুর ও শিবালয় উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাঘাইড় বন অধিদপ্তরের বন্যপ্রাণী ইউনিটের আওতাধীন। এ ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকতে বলা হয়। বিষয়টি নিয়ে বন্যপ্রাণী ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: যমুনায় জেলের জালে ‘দৈত্যাকার’ বাঘাইড়

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad