চব্বিশের আন্দোলন সফল করেছে বিএনপি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চব্বিশের আন্দোলন সফল করেছে বিএনপি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন সফল করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও সফল করেছে বিএনপি।’

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতাবিরোধী শক্তির সমালোচনা করে ফরহাদ বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতা চায়নি, আজ তারাই দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করতে স্বাধীনতার শত্রুদের সঙ্গে গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তরের চেতনাবিরোধী শক্তি এবং স্বাধীনতার বিরোধীদের সঙ্গে হাত মেলায়, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

জামায়াত ও ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের সঙ্গে বিএনপির আদর্শিক পার্থক্যের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সবসময় দেশের স্বার্থ, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ২০ কোটি মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে এবং কোনো ষড়যন্ত্রের কাছে আপস করেনি।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকলেও দেশের স্বার্থে সনাতন, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদী এলাকা পরিদর্শন শেষে নামফলক উন্মোচন করেন এবং একটি আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পুলিশ এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad