ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার
Advertisement
Advertisement

অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন ঢাকা মহানগর উত্তরের শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর উত্তর-শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্রকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এই বহিষ্কার ও কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নিল বিএনপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad