হবিগঞ্জে সিএনজি অটোরিকশা চালক-টমটম চালকদের সংঘর্ষ

হবিগঞ্জে সিএনজি অটোরিকশা চালক-টমটম চালকদের সংঘর্ষ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের বাহুবল উপজেলার বাজারে একই সড়ক দিয়ে চলাচলকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা ও টমটম (ইজিবাইক) চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ইটপাটকেল নিক্ষেপে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাহুবল-রামপুর সড়ক দিয়ে সিএনজি অটোরিকশা চলাচল করছিল। সম্প্রতি সিএনজির শ্রমিকরা ৫ টাকা ভাড়া বৃদ্ধি করে। এ সুযোগে সড়ক দিয়ে টমটম চলাচল শুরু করে। এ নিয়ে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল।

রোববার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার জেরে দুই পক্ষের শ্রমিকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ইট পাটকেল নিক্ষেপে আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। পরে তাদের সম্মিলিত চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

বাজারের ব্যবসায়ী সানু মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল। টমটম চলাচল শুরু করলে সিএনজির শ্রমিকরা তা মেতে নিতে পারেননি।’

সিএনজি চালক শামীম মিয়া বলেন, ‘এটা আমাদের স্ট্যান্ড, এদিকে জোরপূর্বক টমটম চলাচল করার চেষ্টা করছে।’

টমটম চালক আবুল মিয়া বলেন, ‘সরকারি সড়ক দিয়ে গাড়ি চলাচল করবে তারা বাধা দিবে কেন? দীর্ঘদিন ধরে সিএনজি চালকরা আমাদের চলাচলে বাধা দিচ্ছে। আজকেও তারা বাধা দিলে তর্কবিতর্ক হয়।’

এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, কয়েকদিন ধরে সড়ক দিয়ে টমটম চলাচল করলে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুপক্ষের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad