কুবির ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, রাজশাহী-চট্টগ্রামেও থাকবে কেন্দ্র

কুবির ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, রাজশাহী-চট্টগ্রামেও থাকবে কেন্দ্র
Advertisement
Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারির ৫, ৬ ও ৭ তারিখে অনুষ্ঠিত হবে। কুমিল্লার পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রাম বিভাগেও ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীমের সভাপতিত্বে এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায়, ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ৩টায় এবং ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad