ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখের যেকোনো একদিন সমাবর্তনটি অনুষ্ঠিত হবে।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইবি প্রশাসনের সঙ্গে সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি দেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে মতিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
সর্বশেষ চতুর্থ সমাবর্তন ২০১৮ সালে অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়নি।


