বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বগুড়ায় সাইফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক ১০টায় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আশোকোলা পূর্বপাড়া গ্রামের মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া সদর উপজেলা যুবলীগের সদস্য ও নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে সাইফুল ইসলাম বাঘোপাড়া থেকে তার বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তিনি জীবন বাঁচাতে রাস্তার পাশের ধান খেত দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad