বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন চার নেতা। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ।

শনিবার দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই চারজনকে যুক্ত করার ফলে বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জন। সর্বশেষ স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে স্পিকার নির্বাচিত হওয়ার পর পদত্যাগ করেন হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া সম্প্রতি মারা গেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গত বছর মারা গেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

স্থায়ী কমিটির নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী ও ইসমাইল জবিউল্লাহ বর্তমানে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad