ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে মারধর, আটক ২

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে মারধর, আটক ২
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আ ন ম আয়াসের নেতৃত্বে একদল জনতা তাদের মারধর করেন। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়েছেন। আয়াস নিজেকে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের সদস্যসচিব হিসেবে দাবি করনে।

সরেজমিনে দেখা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশমুখে এক রিকশাচালক মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে আয়াস তার কাছে গিয়ে ফোনটি দেখেন। ভিডিওটি যুবলীগের এক ব্যক্তিকে পাঠিয়েছেন বলে অভিযোগ তোলেন। এ সময় আয়াসের সঙ্গে থাকা কয়েকজন রিকশাচালককে মারধর করেন। পরে পুলিশ তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা অর্ণব দাসকে আটক করে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, অর্ণবের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিকশাচালককে মারধরের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান।

দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিলি করার অভিযোগে আরেক ব্যক্তিকে মারধর করা হয়। তার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগে শিঙাড়া দেখা যায়। মারধরের একপর্যায়ে তিনিও দৌড়ে পালিয়ে যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad