একদিনের ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম

একদিনের ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম
Advertisement
Advertisement

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এতে ভরিতে  ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, শুক্রবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। তার একদিন আগে বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয়েছিল। তারও আগে, ভালো মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর তিন দিন পর গত মঙ্গলবার সোনার দাম বাড়ানো হয়।

শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

আরও পড়ুন

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার দাম বাড়ানো হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।

চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ১০৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

দেশের বাজারে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত আছে। ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৩ টাকা এবং ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৮৪০ টাকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad