৫ ও ১৫ আগস্ট ঘিরে শঙ্কা নেই, মাঠে থাকবে পুলিশ: খুলনার ডিআইজি

৫ ও ১৫ আগস্ট ঘিরে শঙ্কা নেই, মাঠে থাকবে পুলিশ: খুলনার ডিআইজি
ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, সোমবার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ৫ ও ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এবং পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। কোনোভাবে ফ্যাসিজমের পুনরুত্থান হতে দেওয়া হবে না এবং ফ্যাসিস্টদের দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

সোমবার বিকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

মাদকের বিস্তার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির উল্লেখ করে ডিআইজি বলেন, এ প্রতিশ্রুতি বাস্তবায়নে পুলিশ প্রস্তুত। কোনো পুলিশ সদস্য মাদকে জড়িয়ে পড়লে ডোপ টেস্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে।

বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সততা, দক্ষতা, যোগ্যতা ও দায়বদ্ধতা থাকা অফিসারদেরই পদায়ন করা হবে।

আরও পড়ুন

এ ছাড়া, নারীদের ওপর সহিংসতা দমনে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং শিশু ও যুবসমাজকে ভালো কাজের দিকে এগিয়ে নিতে সম্প্রীতিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, সন্ত্রাস, মাদক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলা পুলিশ ব্যাপক উদ্যোগ নিয়েছে এবং ইতোমধ্যে ডাকাত ও চোরচক্র ধরা হয়েছে। পাশাপাশি ফেসবুকে বিদ্বেষ ও গুজব ছড়াকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনবল সংকটের কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, গোটা জেলার প্রায় ২০ লাখ মানুষের সুরক্ষায় মাত্র ১ হাজার ৬৬৮ জন পুলিশ সদস্য কাজ করছেন এবং এই অল্পসংখ্যক জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad