৪ বছরের শিশুকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, নারীর মৃত্যু

৪ বছরের শিশুকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ, নারীর মৃত্যু
বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

​উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, ট্রেন আসার মুহূর্তে ওই নারী আকস্মিকভাবে লাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তবে তার সঙ্গে থাকা আনুমানিক চার বছর বয়সী শিশুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

​ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​প্রাথমিকভাবে নিহত নারীর নাম নিলুফা (২৫) বলে জানা গেছে। পুলিশ নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলেও এখন পর্যন্ত তার স্থায়ী ঠিকানা বা পরিচয়ের বিস্তারিত জানা যায়নি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, অক্ষত শিশুটি বর্তমানে তাদের হেফাজতে নিরাপদে রয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad