শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ ৩ দফা দাবি এনসিপির

শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ ৩ দফা দাবি এনসিপির
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাইয়ের শহীদ পরিবার প্রতি ১ কোটি টাকা দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এই দাবিগুলো তুলে ধরেন।

আরিফুল ইসলাম আদীব বলেন, ‘প্রথমত প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা দিয়ে আর্থিক সংস্থানের ব্যবস্থা করা। দ্বিতীয়ত শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয়ত সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটগুলোর আশপাশের চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিস্তারিত নথিবদ্ধকরণের উদ্যোগ নিতে হবে।’

ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর