ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবকের নাম মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের মির্জা ইসকান্দার হায়দারের ছেলে এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী।
নিহতের পরিবার জানায়, শনিবার বিকালে প্রান্তকে তার বাড়ির কাছে থেকে আটক করে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল। এ সময় তার কাছে মাদক থাকার দাবি করে ডিবি পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে যায়। সকালে পুলিশের পক্ষ থেকে পরিবারকে প্রান্তর মৃত্যুর খবর জানানো হয়।
নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপার অভিযোগ, প্রান্তকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পুলিশ মাদকসহ প্রান্তকে আটক করে নিয়ে আসে। সকালে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত্যু হয় প্রান্তের।
তিনি দাবি করেন, নিহত প্রান্তর শরীরে কোনো আঘাতের কোন চিহ্ন নেই। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রান্তর বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
শিরোনাম
- চাঁদপুর মোহনার সংকট
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের দুই নেতার অব্যাহতি
- সদরঘাটে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
- আগস্টে রূপপুরের বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম
- হাসিনা ইস্যু/ প্রধানমন্ত্রীর ভারত সফর ঘটাতে পারে নতুন মোড়
- রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত বেড়ে ৪৭
- নারী অ্যাথলেট ‘পুরুষ’, বাতিল সব পদক
Sunday, 16 August 2026


