শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু জুলাইয়ে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু জুলাইয়ে: শিক্ষামন্ত্রী
Advertisement
Advertisement

আগামী জুলাই মাসে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া সারাদেশে মিডডে মিল চালু করা ও পাঠদান আধুনিক করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজও চলছে বলে জানান তিনি।

সোমবার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের (এক্সট্রা কারিকুলাম) দিকে গুরুত্ব দিতে হবে।‘

সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে হবে। এজন্য শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ প্রদান করা হয়েছে।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad