ময়মনসিংহে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ময়মনসিংহে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা সম্পর্কে বাবা ও ছেলে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলপুর উপজেলার ডেফুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও তার চার বছর বয়সী ছেলে রুহান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে আলালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad