৭১-এর মার্চে জিয়ার ভাষণ অনুপ্রেরণা দিয়েছে: ভারতীয় হাইকমিশন

৭১-এর মার্চে জিয়ার ভাষণ অনুপ্রেরণা দিয়েছে: ভারতীয় হাইকমিশন
ফাইল ছবি
Advertisement
Advertisement

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃুত্যুবার্ষিকী উপলক্ষে বার্তা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শনিবার হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।’

ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্ট।

‘আজও, তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাঁথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad