সারা দেশে আরও বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে আরও বৃষ্টির পূর্বাভাস
স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা। ফাইল ছবি: ফোকাস বাংলা
Advertisement
Advertisement

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। তবে বৃষ্টিপাত একেবারেই চলে যায়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, দেশের উত্তরের জেলা নীলফামারীর ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গায় তা কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর ডিমলা উপজেলায়। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙামাটিতে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad